মোঃ আরিফ হোসেন রনি,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬নং ভোমরা ইউনিয়ন মহিলা জামায়াতের উদ্যোগে ৮নং ওয়ার্ডের চৌবাড়িয়ায় ২য় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী ২৬) বিকালে ৬ নং ভোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌবাড়িয়া গ্রামের আসাদুল মোল্লার বাড়িতে মহিলা জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী রোকেয়া খাতুনের সঞ্চালনায় ইউনিয়ন সভানেত্রী মেহেরুন্নেছার সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন মহিলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভানেত্রী রওশন আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার জেলা সেক্রেটারি ও সদর পূর্ব থানা সভানেত্রী মোছাঃ মুমতাহেনা, জেলা প্রকাশনা সম্পাদিকা ও ভোমরা ইউনিয়ন সভানেত্রী রাবেয়া বসরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের সভানেত্রী সুফিয়া খাতুনসহ ওয়ার্ডের সকল পর্যায়ের দায়িত্বশীলা ও কর্মীগণ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে প্রতিটি ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে হবে। তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় হরেক রকমের পিঠা-পুলি খাওয়া ও বিতরণের মাধ্যমে এক আধ্যাত্মিক, প্রেরণামূলক, আনন্দঘন ও মনোরম পরিবেশে সকলের অংশগ্রহনে সফলভাবে পিঠা উৎসব সম্পন্ন হয়।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে পিঠা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…
দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…
কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
This website uses cookies.