Header Premium (728×90)

জাতীয়

বাংলাদেশে আসছে চীনা বিশেষজ্ঞ দল, তিস্তা প্রকল্পে ঋণের আলোচনায় অগ্রগতি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা নিতে যাচ্ছে। এ উদ্দেশ্যে বেইজিংয়ের কাছে ঋণ চাওয়ার পাশাপাশি প্রকল্পে চীনের প্রত্যক্ষ অংশগ্রহণেরও সম্ভাবনা তৈরি হয়েছে। দৈনিক বাংলা সুত্রে এমনটি জানা গেছে। ইতিমধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, অদূর ভবিষ্যতে তাদের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করবে এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করবে। সোমবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

সূত্র জানায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৫৫ কোটি মার্কিন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকল্পের আর্থিক দিক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সঙ্গে তাদের আলোচনা চলছে।

এ বৈঠকে আরও আলোচিত হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি। পাশাপাশি চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও কথা হয়। এছাড়া প্রেসিডেন্ট শী চিনপিং ঘোষিত বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) যোগ দিতে বাংলাদেশকে আবারও আমন্ত্রণ জানিয়েছে বেইজিং। ইয়াও ওয়েন জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ ইতোমধ্যেই ৮০ কোটি ডলারের বেশি হয়েছে।

প্রধান উপদেষ্টার চীন সফরের পর থেকে তিস্তা প্রকল্পকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার সক্রিয় হয়। গত মে মাসে পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পে চীনা ঋণের প্রস্তাব পাঠায়। পরে জুলাইয়ে ইআরডি চীনা দূতাবাসে ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট’-এর জন্য আনুষ্ঠানিকভাবে ঋণ প্রার্থনা করে। সরকারের লক্ষ্য, চলতি বছরের মধ্যেই চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা।

তিস্তা মহাপরিকল্পনার ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি ডলার। এর মধ্যে ৫৫ কোটি ডলার আসবে চীনের ঋণ থেকে এবং অবশিষ্ট অংশ বহন করবে বাংলাদেশ সরকার। প্রকল্পের কাজ ২০২৬ সালে শুরু করে ২০২৯ সালের মধ্যে সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, তিস্তা প্রকল্পে চীন ও ভারতের আগ্রহ বহুদিনের। ২০২৪ সালের মে মাসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা ঢাকা সফরে এসে এ প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ ইচ্ছার কথা জানিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারও চাইত ভারত যেন অর্থায়নে যুক্ত হয়। তবে বর্তমান প্রক্রিয়ায় চীনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের পথই এখন বেশি উন্মুক্ত হয়ে উঠছে।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

12 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

12 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

12 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

12 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

12 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

13 hours ago

This website uses cookies.