নন্দীগ্রামে মেয়রের সাক্ষাতে গিয়ে জার্সি পেল শিশুরা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার মেয়র আনিছুর রহমানের সঙ্গে সাক্ষৎ করতে গিয়ে শিশু ফুটবল খেলোয়াড়রা নতুন জার্সি উপহার পেয়েছে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন মেয়র।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয় ৩নং ও ৯নং ওয়ার্ডের দুই দল শিশু। তাদের সঙ্গে দেখা করেন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। শিশুদের মুখে খেলাধুলার প্রতি আগ্রহ জেনে দুই ওয়ার্ডের উপস্থিত শিশু খেলোয়াড়দের ২৪টি জার্সি দেন মেয়র।
এসময় তিনি বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে আগামী কয়েকদিনের মধ্যে শিশু খেলোয়াড় ও বড়দের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। আমাদের শিশু-কিশোররা অত্যন্ত মেধাবী। তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে চাই। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে খেলাধুলা চর্চার মধ্য দিয়ে চরিত্র গঠন, সুস্বাস্থ্য গঠন ও মেধার বিকাশ ঘটাতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যাতে সুপ্ত মেধা বিকাশের সুযোগ পায় এবং তাদের মনও উদার হয়।
শিশুদের জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, জুলফিকার আলী, আবু সাঈদ মিলন, খোরশেদ আলম, সাইদুল ইসলাম মিলন, নুর নাহার মিষ্টি, ববিতা বেগম প্রমুখ।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.