মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী কঠোর অবস্থান নিয়েছেন। তিনি 'মাদক থাকবে না হয় পুলিশ থাকবে'—এমন স্লোগান সামনে রেখে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, মাদকের বিষয়ে কোনো রাজনৈতিক দলের ফোনের আশা পুলিশ করবে না।
বুধবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের আয়োজনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার সিভিল সোসাইটি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু কমিউনিটি, শিক্ষক, ইমাম, আইনজীবী ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুরোনো ঐতিহ্যের মতো সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়িতে থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করা শিক্ষার্থীদের আটক করার হুঁশিয়ারিও দেন তিনি। তবে বিকেলে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদক মহামারি থেকে রক্ষা পেতে রাষ্ট্রীয় পলিসি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, মূল থেকে মাদক নির্মূল করতে হলে হোমিওপ্যাথি চিকিৎসার মতো রোগ নির্ণয় করতে হবে। রোগীর চিকিৎসা নয়, রোগের চিকিৎসা করতে হবে। আর এর জন্য অনেকগুলো সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ধর্মীয় শিক্ষার ওপরও জোর দেন।
জেলা পুলিশ সুপার এন.এম. নাসিরদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, পিপি শাহাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এবং নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক ভূঁইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।
টেস্টের দ্বিতীয় দিনে তানজিদ হাসান তামিমের ৭৪ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ২৮ রানের…
মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও যানজট নিরসনে বিশেষ অবদানের জন্য সপ্তমবারের মতো পুরস্কৃত হলেন ট্রাফিক…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে…
বাংলাদেশে সক্রিয় সেল তৈরির মাধ্যমে আল-কায়েদা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক…
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে এখনো স্বস্তি ফেরেনি। সরবরাহ বাড়লেও ১৬ ধরনের সবজির মধ্যে ১২টির দামই…
জুলাই বিপ্লবের শহীদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের পরিবার সরকারি ভাতার ওপর নির্ভর করে চরম…
This website uses cookies.