Header Premium (728×90)

Categories: শিক্ষা

কর্মমুখী প্রকৌশলী তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিশেষ উদ্যোগ

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বা সনদ দিয়ে কর্মক্ষেত্রে টিকে থাকা কঠিন। এই বাস্তবতাকে সামনে রেখে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ ও সৃজনশীলতায় দক্ষ করে তোলার ওপর জোর দিচ্ছে। আধুনিক পাঠ্যক্রম, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম জানান, বর্তমানে সিএসই, ইইই এবং সিই—এই তিনটি প্রোগ্রামে প্রায় ৩,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অনুষদে পঞ্চাশেরও বেশি পূর্ণকালীন শিক্ষক রয়েছেন, যাদের অধিকাংশ বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মেধাবী গ্র্যাজুয়েট। পাশাপাশি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করছেন।

শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সর্বাধুনিক আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর মাধ্যমে হ্যাকাথন, ওয়ার্কশপ, প্রকল্পভিত্তিক কাজ এবং শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ তৈরি করা হয়েছে। পাঠ্যক্রমেও সময়ের চাহিদা অনুযায়ী এআই, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই অবকাঠামোর মতো আধুনিক বিষয়গুলো যুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গত ৩ বছরেই প্রকৌশল শিক্ষার্থীদের জন্য ৪০০-এর বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ-আয়োজন করা হয়েছে। বিভিন্ন আইসিটি ও প্রকৌশল শিল্প প্রতিষ্ঠানের সাথে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে মেন্টরশিপ ও যৌথ প্রকল্পের পথ প্রশস্ত করা হয়েছে। এছাড়া সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স এবং অ্যাডভান্সড রিসার্চ ল্যাবের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের যুক্ত করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতের কর্মক্ষেত্রে পরিবর্তনের কারিগর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।…

7 minutes ago

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে নতুন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানোর পরিকল্পনা…

9 minutes ago

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তির ব্যবহার

দেশের প্রায় চার হাজার কিলোমিটার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ নজর দিচ্ছে হাইওয়ে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে…

26 minutes ago

মহেশপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ১

ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল নামে এক ব্যক্তিকে…

27 minutes ago

আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করায় সবুজ শেখ নামের এক ব্যক্তিকে…

59 minutes ago

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে বাসা পরিবর্তনকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও বিএনপি পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ…

1 hour ago

This website uses cookies.