রাঙ্গামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী নিজে উপস্থিত থেকে এ্যারাবুনিয়া ও আমতলায় পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বরকলের হরিণা এলাকার অধিকাংশ ঘরবাড়ি তলিয়ে গেছে। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দুর্গতদের সহায়তার জন্য চাল, আটা, তেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাইয়ের মতো শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, এই অতি বর্ষণে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও বিজিবি সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছেন। তিনি আরও বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যে কোনো দুর্যোগ মোকাবিলায় ১২ বিজিবি সবসময় তৎপর ও সচেষ্ট। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…
সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…
সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…
ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…
This website uses cookies.