রাজধানীতে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটের দুর্ভোগ সোমবারও অব্যাহত রয়েছে। ১৩ জুলাই সোমবার সকালেও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত চলতে থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যাত্রীদের বাসের জন্য ছাতা মাথায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহনের সংখ্যা চাহিদার তুলনায় কম থাকায় বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এ পরিস্থিতিতে অনেকে বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশায় গন্তব্যে রওনা হয়েছেন।
গতকালের ভারী বর্ষণের ফলে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, সায়েদাবাদ, ধানমন্ডি, মিরপুর, কালশী, হাতিরঝিল, বংশাল, নাজিমউদ্দিন রোড ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সোমবার সকালেও এসব এলাকার অনেক স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। রামপুরা থেকে গুলশানে কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি চাকরিজীবী আরেফিন জানান, গলির ভেতরে বৃষ্টির কারণে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে আছে। এছাড়া সড়কে যানবাহন কম থাকায় রিকশা ও সিএনজি চালকরা দ্বিগুণ ভাড়া দাবি করছেন। সময়মতো অফিসে পৌঁছানোর তাগিদে বাধ্য হয়েই অনেকে বেশি ভাড়া গুনছেন।
অন্যদিকে, সিএনজি চালক মোকলেছুর বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জানান, রাস্তায় পানি জমে থাকায় গাড়ির ক্ষতির আশঙ্কা থাকে, তাই ভাড়ার পরিমাণ কিছুটা বেশি নেওয়া হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নগরবাসীর এই জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক…
ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল…
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
This website uses cookies.