Header Premium (728×90)

জেলা/স্থানীয়

গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রংপুর।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২১ জুন) রবিবার রাত সাড়ে ১০টায় নগরীর লালবাগ এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। তারা হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া এবং রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্যে আনিসুর রহমান বলেন, “বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে বিকেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তারা বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান সাদীন, মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক সামসুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সেক্রেটারি রাকিব মুরাদ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম, সেক্রেটারি মাজেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

editor

Recent Posts

ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয়

ইসলামে ব্যবসাকে হালাল করা হলেও অন্যায্য ও অসৎ উপায়ের কারণে তা হারামে রূপ নিতে পারে।…

7 minutes ago

আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আবারও জুটি বেঁধে অভিনয় করলেন ইউসুফ আলী…

39 minutes ago

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব

বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…

1 hour ago

২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’

মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…

2 hours ago

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…

2 hours ago

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…

2 hours ago

This website uses cookies.