ফখরুল আলম সাজু
নোয়াখালী জেলা শহরের একটি মাদ্রাসায় ১ আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
২ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়, এর আগে গত বুধবার ওই ছাত্রের বাবা গ্রেফতার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।
গ্রেফতার শিক্ষকের নাম মোহাম্মদ মারুফ (২২) তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এরপর শুক্রবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়, আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ মারুফ ওই ছাত্রের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
ছাত্রের বাবার অভিযোগ, ঈদের ছুটিতে তাঁর ছেলে বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ করেন সে মানসিক ভাবে ভেঙে পড়েছে, ঠিক মতো কারও সঙ্গে কথা বলছে না, এ বিষয়ে বারবার জানতে চাওয়া হলে এক পর্যায়ে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করে, এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে।
জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়, আজ তাঁকে ওই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নতুন দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত…
গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড় পড়ে থাকতে দেখা গেছে।…
টানা মুষলধারে বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে,…
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর ধীরগতির ওভার রেটের দায়ে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে…
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
This website uses cookies.