হাফিজুর রহমান,
বিশেষ প্রতিনিধি নোয়াখালী জেলা:
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ড দেলিয়াই বাজারের পূর্ব পাশে একটি পরিবারের বাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে করে ওই পরিবারের সদস্যরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সালিশির পর একবার রাস্তা পরিষ্কার করে দেওয়া হলেও কিছুদিন পর আবারও জোরপূর্বক সেই পথ বন্ধ করে দেওয়া হয়।
এ কারণে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যদের বাড়িতে যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক সময় বিকল্প পথ না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিরোধ চললেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এ ঘটনায় এলাকায়ও আলোচনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার দ্রুত সমস্যার সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ছবি: ঘটনাস্থলের বর্তমান চিত্র।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
This website uses cookies.