মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পান এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখতে পেয়ে এমপি আল আমিন মঞ্চে বসেননি।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না। তার এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার অনুসারীরা এমপি আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঘটনার বিষয়ে আনোয়ার হোসেন, ফতুল্লা থানার পরিদর্শক, জানান—পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…
স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…
This website uses cookies.