রিপোর্টার: মোঃ জাহিদুল ইসলাম খন্দকার
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী এলাকায় পৈতৃিক সম্পত্তিকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বাদী রবিউল গাজী অভিযোগ করেন, তাদের পৈতৃক জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় প্রতিপক্ষ আব্দুল খালেক গাজী ও তাঁর সহযোগীরা জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেছেন। বাধা দিতে গেলে হুমকি-ধমকি, গালমন্দ এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ প্রায়ই শক্তি প্রদর্শন করে তাদের অনুপস্থিতিতে পরিবারের নারী সদস্যদের সঙ্গেও অশোভন আচরণ করে থাকে।
রবিউল গাজীর ভাষ্যমতে, সম্পত্তিটি তাঁদের দখলে ছিল এবং তাদের ওয়ারিশসূত্রে মালিকানা রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কোনো পক্ষই দখল পরিবর্তন বা স্থাপনা নির্মাণ করতে পারে না বলে দাবি তাঁর।
অন্যদিকে, বিবাদীপক্ষ আব্দুল খালেক গাজী দাবি করেন, তারা বহুদিন ধরে ওই জমিতে বসবাস করছেন এবং আদালতের জবাবও তারা দাখিল করেছেন। তাঁর দাবি—আদালত নাকি তাদের কাজ অব্যাহত রাখার মৌখিক অনুমতি দিয়েছে। তবে আদালতের লিখিত কোনো নথি দেখাতে তিনি পারেননি বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের মতে, দুই পক্ষের সীমা, রেকর্ড, মালিকানা ও দখল—সবকিছু নিয়েই রয়েছে বড় ধরনের অসংগতি। মামলা চলমান থাকার কারণে প্রশাসন ও আদালতের স্পষ্ট নির্দেশনা ছাড়া পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই আদালতের সিদ্ধান্তকে সম্মান করার কথা বললেও, অভিযোগ-প্রতিবাদের ধারাবাহিকতায় পরিস্থিতি সংঘাতের ঝুঁকিতে রয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…
ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল…
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
This website uses cookies.