জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধ ভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারায় সবাইকে বাদ দেয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার পঞ্চগড় উপজেলা পরিষদ হল রুমে এই নিয়োগ ও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের ৫টি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়, এতে মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন, পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়, এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে সকল প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে দেয়া হয়, এ জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধ ভাবে জাতীয় সংগীত লিখতে পারেনি, ফলে অংশ নেয়া প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি নিয়োগ বাছাই কমিটি, প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা যায়।
নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বিস্ময় প্রকাশ করে বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের মেধা যাচাই করতে গিয়ে দেখা যায়, অত্যন্ত দুঃখ জনক ভাবে কোনো প্রার্থীই আমাদের জাতীয় সংগীতটি সঠিক ভাবে লিখতে পারেননি, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশ প্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
র্যাবের পরিবর্তে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিসভায় এই সংক্রান্ত আইনের…
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আন্দোলনের কর্মসূচিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘হঠকারিতা’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন…
রাষ্ট্রীয় প্রটোকল ও কঠোর নিরাপত্তার চিরাচরিত দৃশ্য ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ যাত্রীর মতো বাসে…
নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া বাজারে সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে রিটেইল চেইন শপ…
২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম…
অষ্টাদশ শতাব্দীর সমাজ ও ইতিহাসের নীরব সাক্ষী ঝালকাঠির কীর্তিপাশা জমিদার বাড়ি। সংস্কারের অভাবে জরাজীর্ণ এই…
This website uses cookies.