Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজধানীর রায়ের বাজারে বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকার রায়ের বাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামের এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে এলাকার ১টি গলিতে এ ঘটনা ঘটে, হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেম ঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে, পুলিশ তাকে খুঁজছে।

নিহত বিন্তি রায়ের বাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত, সে ব্যবসায়ী বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে বড়, হাজারীবাগের হায়দার গলির ৫তলা ভবনের ৫ম তলায় পরিবারের সঙ্গে থাকত সে, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।

মেয়েকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তার স্ত্রী নাদিয়া।

ব্যবসায়ী বেল্লাল বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়, এর কিছুক্ষণ পর হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গিয়েছে দ্রুত তাকে শিকদার মেডিকেল নেওয়া হয়।

এরপর ঢাকা মেডিকেলে আনা হয়, নাদিয়া সাংবাদিকদের বলেন, রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে, সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়, এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।

সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন নাদিয়া।

তিনি বলেন, ৩-৪ বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিন্তিকে বিরক্ত করত, ১ দিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকি করি, আজ আমার মেয়েকে মেরে ফেলেছে, মেয়ে হত্যার বিচার চাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, প্রেম ঘটিত বিষয় নিয়ে ছুরির আঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, জড়িত তরুণকে গ্রেফতারের চেষ্টা চলছে।

saju

Recent Posts

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…

6 minutes ago

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…

9 minutes ago

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এক বছর মেয়াদি নতুন নয় সদস্যের কমিটি ঘোষণা…

11 minutes ago

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ…

12 minutes ago

সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য

সরকারি চাকুরেদের জন্য অবশেষে সুখবর আসছে। প্রথমবারের মতো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিস্তারিত…

13 minutes ago

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানি সংকটে ১১ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের…

22 minutes ago

This website uses cookies.