মোঃ রাব্বী হাসান,
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে এতিমখানায় দানকৃত জায়গা জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
২১ ফেব্রুয়ারি দুপুর ২ টায় ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব এর কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুব আলম।
এ সময় উপস্থিত ছিলেন জমিদাতার সন্তান মোঃ কামরুজ্জামান ও মাদ্রাসা কমিটির সদস্য আব্দুস সালাম।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন উপজেলার ১ নংএলুবারী ইউনিয়নের জামগ্রাম দারুল উলুম কওমি লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার দান কৃত ৭৫ শতক জায়গা প্রায় ৭১ বছর ধরে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছে।
হঠাৎ করে কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন মাদ্রাসার ওই জমিটি দখলের জন্য জমিতে ধান রোপন করেছে।
দখলকারিরা হলেন জগন্নাথ পুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহাবুর রহমান, মৃত আইজুদ্দিনের ছেলে মতিয়ার রহমান, মৃত আব্দুল আজিজ মন্ডল এর ছেলে আতিয়ার রহমান,মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে সাবেত আলী মৃত ওমর আলীর ছেলে রুস্তম আলী মৃত কামির উদ্দিন মাস্টারের ছেলে সিরাজউদ্দৌলা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দখলদার ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান কে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভূমিদস্যু ও সন্ত্রাসীরা কারো কথায় কর্ণপাত না করায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির দ্রুত নিষ্পত্তি চায় এতিমখানা মাদ্রাসা কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…
সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…
সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…
রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…
কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…
This website uses cookies.