Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীর বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান।

তিনি বলেন, আমাদের স্কুলে ভোট উপলক্ষে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত (৯ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নাই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।

এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

editor

Recent Posts

তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…

3 seconds ago

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের

দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…

1 hour ago

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…

1 hour ago

ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…

2 hours ago

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

2 hours ago

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

2 hours ago

This website uses cookies.