Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীতে গণভোট নিয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তারদের প্রশিক্ষণ

মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

অদ্য ৩১ জানুয়ারী ২০২৬ রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, কালুখালী, রাজবাড়ী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার, রাজবাড়ী-২, জনাব সুলতানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, রাজবাড়ী; জনাব শেখ মোহাম্মদ আব্দুল জালাল, জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী; জনাব শামস সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), কালুখালী, রাজবাড়ী; জনাব মো: মোশারফ হোসেন, অফিসার ইনর্চাজ, কালুখালী, রাজবাড়ীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দ্বায়িত্ব, কর্তব্য ও নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন নিশ্চিতকরণে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান।

editor

Recent Posts

৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু

দীর্ঘ ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যামাজন প্রাইমের নতুন ক্রাইম ড্রামা সিরিজের মাধ্যমে অভিনয়ে…

4 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না

মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ নীরব থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী…

7 minutes ago

কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে কারা অধিদপ্তরে যোগদান করেছেন। সোমবার…

21 minutes ago

অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে

চট্টগ্রাম থেকে ঢাকায় হারিয়ে যাওয়ার পাঁচ মাস পর আবারও ঘর ছেড়েছিল সাইদুল। ১১ দিন পর…

27 minutes ago

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করেছেন। ক্যারিয়ারের হাজারতম গোলের…

31 minutes ago

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা

সিরাজগঞ্জে বিভিন্ন জাতের আখ চাষে বাম্পার ফলন হয়েছে। শীতের শুরুতেই মাড়াই কাজ শুরু করে নতুন…

36 minutes ago

This website uses cookies.