Header Premium (728×90)

Categories: কৃষি

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা

শীতের আগমনীর আবহ শুরু হতেই সিরাজগঞ্জে জমে উঠেছে আখ মাড়াই ও নতুন গুড় তৈরির কাজ। জেলাজুড়ে এবার নানা জাতের আখের বাম্পার ফলন হয়েছে। বাজারে নতুন তৈরি গুড় উঠতে শুরু করায় এবং দাম ভালো পাওয়ায় স্থানীয় চাষিদের মুখে আনন্দের হাসি ফুটেছে। উৎপাদন খরচের তুলনায় মুনাফা বেশি হওয়ায় প্রতিবছরই এ অঞ্চলে এই লাভজনক ফসলটির চাষাবাদ বাড়ছে।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও যমুনার চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে আখের আবাদ হয়েছে। সাধারণত উঁচু ও দোআঁশ জমি আখ চাষের জন্য বিশেষ উপযোগী। কয়েক মাস আগে কৃষকেরা তিন চোখের ডাঁট বা টুকরা রোপণ করে এই চাষ শুরু করেন। এছাড়া তিন থেকে চার বছর মেয়াদি আখের মোতা থেকেও পুনরায় নতুন আখ গজায়। ফলে নতুন করে জমি প্রস্তুতের খরচ কমে যায় এবং দীর্ঘমেয়াদি এই পদ্ধতিতে কৃষকেরা কম খরচে বেশি লাভ করতে পারেন।

ইতিমধ্যে হাট-বাজারে নতুন গুড় বিক্রি শুরু হয়েছে। বর্তমানে তিন পোয়া ওজনের প্রতি ডিমা গুড় গড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সম্পূর্ণ খাঁটি গুড় প্রতি কেজি বিকোচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। অনেকে আবার প্রতি বিঘা জমির পুরো আখ ক্ষেত এককালীন ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছেন। এর পাশাপাশি শহর ও বিভিন্ন বন্দর এলাকায় যানবাহনে করে কাঁচা আখ বিক্রি হতে দেখা যাচ্ছে। শহরের রাস্তায় ভ্রাম্যমাণ ভ্যানে মেশিনের সাহায্যে মাড়াই করা টাটকা আখের রসের চাহিদাও তুঙ্গে, যা প্রতি গ্লাস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাঁচিল গ্রামের দুই চাষি আব্দুর রাজ্জাক ও আনোয়ার হোসেন জানান, চলতি মৌসুমে তারা ৭ বিঘা জমিতে আখ চাষ করেছেন। এসব জমির সিংহভাগই আগের আখের মোতা থেকে নেওয়া। মাড়াই কাজ শুরু করে তারা নতুন গুড় বাজারজাত করছেন এবং বর্তমানের ভালো দামে বেশ লাভবান হওয়ার প্রত্যাশা করছেন।

তবে নতুন গুড় তৈরিতে কিছু অসদুপায় অবলম্বনের অভিযোগও উঠেছে। গুড়ের ওজন ও মিষ্টতা বাড়াতে অসাধু কিছু চক্র আটা, চিনি ও সোডা মেশাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। যদিও অনেক স্থানীয় চাষির দাবি, আটা বা চিনি মেশানোকে তারা ভেজাল বলে মনে করেন না।

সার্বিক বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ জানান, চলতি মৌসুমে জেলায় আখের বাম্পার ফলন হয়েছে। লাভজনক এই ফসলের ফলন বাড়াতে স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্র প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। মাড়াই কাজ ইতিমধ্যে শুরু হলেও পুরো শীত মৌসুমজুড়ে এটি পুরোদমে চলবে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাট ও গ্লাভস হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন লিটন কুমার দাস। সেঞ্চুরির…

14 minutes ago

নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ১২ ঘণ্টা ধরে নিজ দপ্তরে অবরুদ্ধ চুয়েটের…

26 minutes ago

৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু

দীর্ঘ ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যামাজন প্রাইমের নতুন ক্রাইম ড্রামা সিরিজের মাধ্যমে অভিনয়ে…

34 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না

মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ নীরব থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী…

37 minutes ago

কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে কারা অধিদপ্তরে যোগদান করেছেন। সোমবার…

51 minutes ago

অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে

চট্টগ্রাম থেকে ঢাকায় হারিয়ে যাওয়ার পাঁচ মাস পর আবারও ঘর ছেড়েছিল সাইদুল। ১১ দিন পর…

57 minutes ago

This website uses cookies.