Header Premium (728×90)

Categories: জাতীয়

কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সকালে তিনি কারা অধিদপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেন।

যোগদানকালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সোমবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…

15 minutes ago

সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না

প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…

25 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…

28 minutes ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক…

39 minutes ago

১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১২৩ বছর বয়সি আব্বাস প্রামানিক সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি…

49 minutes ago

উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল…

51 minutes ago

This website uses cookies.