Header Premium (728×90)

Categories: সারাদেশ

১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আব্বাস প্রামানিক ১২৩ বছর বয়সে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৩ বছর কয়েক মাস। আব্বাস প্রামানিক প্রয়াত সদর উদ্দিনের ছেলে ছিলেন এবং কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দীর্ঘ এই বয়সেও আব্বাস প্রামানিক শারীরিক ও মানসিকভাবে বেশ সচল ছিলেন। বিশেষ করে তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত প্রখর; তিনি চশমা ছাড়াই পবিত্র কোরআন শরীফ পড়তে পারতেন। বয়সের ভারে কিছুটা দুর্বলতা থাকলেও তার দৃষ্টিশক্তির কোনো পরিবর্তন হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার থেকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তার কথা বলার শক্তি লোপ পায়। খবর পেয়ে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের চিকিৎসকরা এসে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। অসুস্থ হওয়ার পর তিনি বিছানায় শয্যাায়ী হয়ে পড়েন এবং শুধুমাত্র তরল দুধ গ্রহণ করছিলেন। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

21 minutes ago

সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…

30 minutes ago

ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর

চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি সাংবিধানিক ও আইনি…

42 minutes ago

সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…

1 hour ago

সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না

প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…

1 hour ago

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…

1 hour ago

This website uses cookies.