Header Premium (728×90)

গোয়ালন্দে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ-

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ পুলিশের এআইজিপি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে ‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) সংলগ্ন উত্তরণ ফাউন্ডেশনের সদ্য ক্রয়কৃত নিজস্ব মাঠে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে দৌলতদিয়া পূর্বপাড়ার অবহেলিত যৌনকর্মী মা ও শিশুদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও অসহায় যৌনপল্লীর ১৬০০ যৌনকর্মীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সালাহ উদ্দিন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর পরিচালক ও উত্তরণ ফাউন্ডেশনের সদস্য মো. সেলিম মুন্সী, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এন্ড ফিল্ড অপারেশন ড. আছিফ কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ পুলিশের এআইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মেডিকেল ক্যাম্পটির আয়োজক সংস্থা ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ২০১৪ সাল থেকে সংস্থাটির ব্যানারে অসহায় নারী, পিছিয়ে পড়া বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছেন।

গত কয়েক বছর ধরে তিনি রাজবাড়ীর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লীর) যৌনকর্মীদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সমাজের পিছিয়ে পড়াদের দিন বদলের কারিগর ও নিবেদিত প্রাণ হিসেবে এআইজিপি হাবিবুর রহমানের অনেক প্রশংসাও রয়েছে।

উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এন্ড ফিল্ড অপারেশন ড. আছিফ কিবরিয়া বলেন, সদ্য ক্রয়কৃত নিজস্ব জমিতে উত্তরণ ফাউন্ডেশন ৪ তলা বিশিষ্ট ভবন করবে। যেখানে হাসপাতাল, ট্রেনিং সেন্টারসহ পুনর্বাসন কেন্দ্র। এছাড়াও দেবগ্রাম ইউনিয়নে পূর্ব তেনাপচা গ্রামে হবে অত্যাধুনিক হাসপাতাল। যেখানে থাকবে আধুনিক চিকিৎসা সেবা ব্যাবস্থা। খুব দ্রুত সময়ের মধ্যেই তা বাস্তবায়ন হবে বলে তিনি জানান।

editor

Recent Posts

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা

র‍্যাবের পরিবর্তে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিসভায় এই সংক্রান্ত আইনের…

9 minutes ago

গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আন্দোলনের কর্মসূচিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘হঠকারিতা’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন…

16 minutes ago

বাসে চড়ে কিশোরগঞ্জ সফর, প্রধানমন্ত্রীর সরলতায় মুগ্ধ স্থানীয়রা

রাষ্ট্রীয় প্রটোকল ও কঠোর নিরাপত্তার চিরাচরিত দৃশ্য ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ যাত্রীর মতো বাসে…

19 minutes ago

চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া বাজারে সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে রিটেইল চেইন শপ…

21 minutes ago

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি শাহীন ও সম্পাদক দিশা

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম…

24 minutes ago

ধ্বংসের মুখে ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি

অষ্টাদশ শতাব্দীর সমাজ ও ইতিহাসের নীরব সাক্ষী ঝালকাঠির কীর্তিপাশা জমিদার বাড়ি। সংস্কারের অভাবে জরাজীর্ণ এই…

27 minutes ago

This website uses cookies.