Header Premium (728×90)

গবিতে গবেষণায় গতিশীলতা আনতে কর্মশালা আয়োজন

মোঃ জনি শিকদার, গবি প্রতিনিধিঃ
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) “How to Write Research Proposal Based on Quantative Research Methodology” নামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এই কর্মশালার আয়োজন করে।
উপস্থিত সকল শিক্ষকদের এই সেমিনারের মাধ্যমে গবেষণা কার্যক্রম বেগবান করতে নির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় রিসার্স পারসন হিসেবে ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন এবং সিএমআর এর রিসার্চ এসোসিয়েট ডাঃ সমর কুমার হোড়। এতে বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা উপস্থিত নির্দেশনায় চারটি গবেষণা প্রস্তাব প্রস্তুত করেন, যা আগামীতে প্রকল্প আকারে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।
সেমিনার সম্পর্কে উপাচার্য মহোদয় জানান, ‘বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে অত্যন্ত সুন্দর আয়োজন। শিক্ষকদের নেতৃত্বে গবেষণামূলক এ ধরণের কার্যক্রম অদূর ভবিষ্যতে চলমান থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়কে গবেষণায় উচ্চমান সম্পন্ন করতে সচেষ্ট আছি।
রিসার্স পারসন ড. ফুয়াদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্ম শেখানোতে এধরণের শিক্ষামূলক কর্মসূচি অত্যন্ত জনপ্রিয় হবে এবং গবেষণা কার্যক্রমে গণ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের গবেষণা ৪টি প্রস্তুতি ও প্রণোদনা প্রদান, অণ্যাণ্য অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্বুদ্ধ করবে গবেষণাপত্র তৈরিতে। ইতিপূর্বে আমাদের গবেষণাপত্রগুলো যে ধারায় ছিলো, সেই গুণগতমানকে উচ্চতর করতে উক্ত কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।’
এসময়, উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মোঃ রফিকুল ইসলাম, রিসার্চ এর পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
selim

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

8 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

9 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

14 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

14 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

14 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

14 hours ago

This website uses cookies.