Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সনাতন ধর্মাবলম্বীদের কুমারী পূজা আজ

স্টাফ রিপোর্টার
রংপুর।

শারদীয় দুর্গোৎসবের আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার শুভ মহা অষ্টমী। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজাকুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা।

মূলত দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ৬ বছরের কুমারী রূপ উমার পূজা করা হয়। তবে এইদিন মন্দিরে ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃভাবে জীবন্ত প্রতিমা কল্পনা করে পূজা করা হয়। আর এই পূজিত কুমারী কন্যারই নামকরণ করা হয় উমা।
ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদা প্রতিষ্ঠা। মূলত নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। আগামীকাল মহানবমী তিথিতে নবমীবিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব।

রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা হবে বেলা ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এর আগে মহাষ্টমী পূজা আরম্ভ হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর ১২টায়। মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্নে পালন করতে এবার সারা দেশের পূজামণ্ডপগুলোর জন্য ২২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আমাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। তারাও ব্যাপক নজরদারি রাখছে। এ ছাড়াও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আশা করি আড়ম্বরের সঙ্গেই এবারের শারদীয় দুর্গাপূজা পালিত হবে।

saju

Recent Posts

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে…

14 minutes ago

ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন না করার…

25 minutes ago

হরমুজ নিয়ে উত্তেজনা: যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থিরতা চরমে। ওয়াশিংটন স্পষ্ট করেছে যে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো…

27 minutes ago

সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনের বাড়িঘর…

42 minutes ago

দুদকের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই…

43 minutes ago

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দল…

55 minutes ago

This website uses cookies.