Header Premium (728×90)

Categories: জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকার পর আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে দেশে প্রত্যাবাসন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ১৫ জন অসুস্থ ব্যক্তি ছাড়াও ৩ জন নারী এবং এক শিশু রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। তবে সমুদ্রপথে যাত্রাকালে তারা উদ্ধার বা আটক হন এবং পরবর্তীতে লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে, যাতে অবশিষ্টদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি মাসেই মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে আইনসম্মত ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

ডিজিটাল যুগেও ফুরিয়ে যায়নি কয়রার ডাকসেবার গুরুত্ব

প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে খুলনার কয়রার ডাকসেবার চিত্র। ব্যক্তিগত চিঠি কমে গেলেও পার্সেল, স্পিড পোস্ট…

5 minutes ago

মাটির ঘরে তৈলার দ্বীপ ডাকঘর, বাক্স খুললেও মেলে না চিঠি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ ডাকঘরটি বছরের পর বছর ধরে একটি পুরোনো মাটির ঘরে তাদের…

8 minutes ago

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল…

13 minutes ago

রাজধানীর মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ১৬ মিনিট

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামের একটি এসি বাসে বৃহস্পতিবার আগুন লাগে।…

19 minutes ago

হরমুজ প্রণালিতে শক্তিশালী বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইন থেকে…

24 minutes ago

রামেবি উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের…

33 minutes ago

This website uses cookies.