শেরপুরে কিচেন মার্কেট উদ্বোধন
জনকল্যাণে কে এম মাহবুবার রহমান হারেজের দাবির বাস্তবায়ন। শেরপুর ও ধুনট উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ। তাঁর উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে একটি বাস্তবায়িত হলো শেরপুর পৌর কিচেন মার্কেট নির্মাণের মাধ্যমে।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কিচেন মার্কেট উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সরকার ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। নতুন এ কিচেন মার্কেট স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।”
কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, “শেরপুর ও ধুনটের মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আমি ১১ দফা দাবি নিয়ে কাজ করছি। আজকের এ কিচেন মার্কেট সেই দাবির একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ধাপে ধাপে সব দাবিই পূরণ করা হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে শেরপুর শহরে কাঁচাবাজার ছিল অগোছালো ও অনিরাপদ। নতুন কিচেন মার্কেট চালু হওয়ায় ব্যবসা সহজ হবে এবং ক্রেতারাও আরামদায়ক পরিবেশে বাজার করতে পারবেন।
এলাকাবাসী মনে করছে, এ উদ্যোগ শুধু ব্যবসায়িক সুবিধাই নয়, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। তারা কে এম মাহবুবার রহমান হারেজের এ জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও সর্বোচ্চ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি…
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে…
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে।…
This website uses cookies.