Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মনোহরদীতে জুয়ার সরঞ্জামাদি-সহ ৪ জন গ্রেফতার

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার সময় সরঞ্জামাদি-সহ হাতে-নাতে ৪ জনকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চালাকচর ইউনিয়নের মধ্য চালাকচর হাশেমের বাড়ির পাশে কয়েকজন যুবক জুয়া খেলায় মত্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার, মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ ও উপ-পুলিশ পরিদর্শকের দিকনির্দেশনায় এসআই শাহিনূর ইসলাম, এসআই শহীদুর রহমান ও এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— পশ্চিম চালাকচরের রাজনের ছেলে সুমন (৩৫), মধ্য চালাকচরের মৃত কলিম উদ্দীনের ছেলে আবুল হাশেম (৪১), পশ্চিম চালাকচরের মৃত আমির উদ্দীনের ছেলে জসিম (৫০) এবং পশ্চিম চালাকচরের আবু বকর ছিদ্দিকের ছেলে বাচ্চু মিয়া (৩০)। এ সময় জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই শাহিনূর ইসলাম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। সমাজকে জুয়া ও নেশামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

saju

Recent Posts

ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

যখন সময় ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে…

6 minutes ago

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

16 hours ago

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

21 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

22 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

22 hours ago

This website uses cookies.