মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত
মো: এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকালে উপজেলার নূরজাহান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে মনোহরদী পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পল্লী চিকিৎসক রায়হান উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি
সবুজ আলী।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনূল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস,মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম মোহাম্মদ আরিফ প্রমুখ।
এ সময় কমিটির অন্যান্য সম্পাদক মন্ডলী,দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সেলস্ ম্যানেজার,মার্কেটিং অফিসার-সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
কনফারেন্সে বক্তারা পল্লী চিকিৎসকের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি তাদের সমস্যা দূরীকরণে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।
সবশেষে নবগঠিত কমিটির কল্যাণ কামনায় পল্লী চিকিৎসক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমোঃএমরুল ইসলাম এর মোনাজাতের মাধ্যমে কনফারেন্স এর সমাপ্ত ঘোষনা করা হয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.