Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪৭, জুলাইতেই শনাক্ত ৫৪ জন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে।

শুধুমাত্র জুলাই মাসেই শনাক্ত হয়েছেন ৫৪ জন ডেঙ্গু রোগী, যা পরিস্থিতির অবনতি নির্দেশ করছে। তবে আশার কথা, এখনও পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন শনাক্ত হওয়া রোগীদের ভর্তি করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছে।

Md Omor Sunny

Recent Posts

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

1 hour ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

1 hour ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

1 hour ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

2 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

2 hours ago

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…

2 hours ago

This website uses cookies.