Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি ও উগ্রবাদ প্রতিরোধে  উলিপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ এবং সমসাময়িক সামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের উলিপুরে

সোমবার, ৭ জুলাই সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন উলিপুর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভাসভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, খতিব, আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোনো জঙ্গি কার্যক্রম ইসলাম সমর্থন করে না।

প্রধান অতিথি ওসি জিল্লুর রহমান বলেন, “ইসলামের মৌলিক শিক্ষা হলো শান্তি ও মানবিকতা। ইমাম-মুসল্লিদের সচেতন ভূমিকার মাধ্যমেই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “উগ্রবাদ ও সন্ত্রাস দমনে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে সঠিক ধর্মীয় শিক্ষা দিতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উগ্রবাদ, গুজব, অপপ্রচার ও ধর্মীয় বিভেদ রোধে ইসলামিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

22 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

22 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

22 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

22 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

22 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

23 hours ago

This website uses cookies.