Header Premium (728×90)

জেলা/স্থানীয়

অপহৃত কলেজছাত্র উদ্ধার ; ২জন আটক

স্টাফ রিপোর্টার রংপুর।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার আজাদ হোসেনের ছেলে, বোদা পাথরাজ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আমির হোসেন (২৪)-কে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।

অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ভয় দেখালেও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় অপহৃত ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

(৫ জুলাই) শনিবার বিকেলে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর ৩য় তলার ৩১৪ নম্বর রুম থেকে ভিকটিম আমির হোসেনকে উদ্ধার ও অপহরণকারী দু’জনকে আটক করে পুলিশ।

আটককৃত অপহরণকারীরা হলেন বিরলের সাপাহারের জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন, বিরল দোগাছির মাজেদুরের ছেলে রেহান ইসলাম (২০)।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গত ৩ জুলাই আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেদিনই ভূল্লী থানার খলিশাকুড়ি আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরদিন (৪ জুলাই) শুক্রবার সকাল সারে নয় টায় ভিকটিমের মোবাইল থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, “আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। ৫০ হাজার টাকা পাঠান, না হলে তার লাশ পাবেন।”

ঘটনা জানার পরপরই আমিরের পরিবার ভূল্লী থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অনুসন্ধান চালায় এবং দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের উক্ত হোটেল থেকে অপারেশন চালিয়ে অপহরণকারীদের আটক করে।

ওসি সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Md Omor Sunny

Recent Posts

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

4 minutes ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

14 minutes ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

44 minutes ago

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

1 hour ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

1 hour ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

1 hour ago

This website uses cookies.