Header Premium (728×90)

জেলা/স্থানীয়

করাচিতে বহুতল ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা বহু

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

পাকিস্তানের করাচিতে একটি পুরোনো আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। শহরের লায়ারি এলাকার শাইখা রোডে শুক্রবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই উদ্ধার কার্যক্রম চলছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব জানান, ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয় এবং কয়েক বছর আগে এটি ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল নগর প্রশাসন। তবে তা সত্ত্বেও ভবনটিতে বাসিন্দারা অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, “আমরা চাইলে আইন প্রয়োগ করে ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজন সরিয়ে দিতে পারি। কিন্তু কোনো উন্নত নগর প্রশাসন এমন কঠোর পন্থা গ্রহণ করে না। আমরা তাদেরই অনুসরণ করি। তবে আজকের দুর্ঘটনা যেন সকলের জন্য সতর্কবার্তা হয়।”

করাচির পুরোনো শহর এলাকায় এমন বিপজ্জনক ভবনের সংখ্যা চার শতাধিক। নগর কর্তৃপক্ষ বহুবার সতর্ক করলেও অনেকেই তাতে কর্ণপাত করেননি। বিশেষ করে লায়ারি এলাকার ভবনগুলো এত সন্নিকটে যে একটির ধস অন্যটিকেও ঝুঁকির মুখে ফেলে।

ধসে পড়া ভবনটির দুই পাশেই লাগোয়া ছিল দুটি আবাসিক ভবন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার হতে পারে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

Md Omor Sunny

Recent Posts

আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…

21 minutes ago

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…

22 minutes ago

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

41 minutes ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

51 minutes ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

1 hour ago

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

2 hours ago

This website uses cookies.