Header Premium (728×90)

জেলা/স্থানীয়

প্রেমের টানে ভারতীয় যুবক উত্তর বিছনদই এলাকায় : আটক করল পুলিশ

স্টাফ রিপোর্টার রংপুর।

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

(২৯ জুন) রবিবার রাত ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ

এর আগে সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে ওই যুবক। প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। তরুণী তাকে বিয়ের আশ্বাস দিলে রবিবার সকালে বাংলাদেশে ওই তরুণীর বাড়িতে আসেন আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ

এ বিষয়ে ভারতীয় নাগরিক প্রেমিক আরিয়ান মির্জা জানান, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী জানান, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

6 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

6 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

6 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

6 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

6 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

6 hours ago

This website uses cookies.