Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বগুড়ায় গভীর নলকূপ দখলের চেষ্টা, পাইপ ভাঙচুর ও প্রাণনাশের হুমকি!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা দক্ষিণপাড়া গ্রামে সরকারি অনুমোদিত গভীর নলকূপ দখলের চেষ্টা, পাইপ ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এতে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় আমন মৌসুমে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ হোসেন আকন্দ (৬০) গত বৃহস্পতিবার শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আমজাদ হোসেন দীর্ঘদিন ৫ বছর ধরে সরকারি অনুমোদিত লাইসেন্স নম্বর ৬৩৬/০১ অনুযায়ী নলকূপটি পরিচালনা করে আসছেন। সম্প্রতি পাশ্ববর্তী কাজলগৌরি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শামিম ফকির (৩৯), আদু মামুন (৩৬),আবুল ফকির (৩০) ও তাদের সহযোগীরা জোরপূর্বক নলকূপ দখল করতে গত ২৬ জুন ভোরে প্রায় ৮০ ফুট পাইপ কেটে নষ্ট করে দেওয়া হয়।
বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ‘সেচ পাম্প সরিয়ে দে, না হলে তোকে ও তোর পরিবারকে খুন করে লাশ গুম করব।’

সেচ ব্যবস্থা বন্ধ থাকায় দাড়িগাছা দক্ষিণপাড়ার প্রায় শতাধিক কৃষক জমিতে আমন ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন। পর্যাপ্ত পানি না পেলে অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শামিম ফকির বলেন, “আমি সেচ প্রকল্পের ম্যানেজার। প্রকল্পের অন্য মালিকরা ওই পাইপ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা না তোলায়,মালিকপক্ষরা পাইপগুলো তুলে ফেলা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,‘অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ভুক্তভোগী কৃষকেরা দ্রুত নলকূপ পুনরায় চালু ও দখল-ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Md Omor Sunny

Recent Posts

প্রত্যাশার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, বাড়ছে বন্যার ঝুঁকি

অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বিজ্ঞানীদের ধারণার চেয়ে দ্রুত গলছে। নতুন গবেষণায় দেখা গেছে, ২১০০ সাল নাগাদ…

22 minutes ago

গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ

গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। এতে…

41 minutes ago

দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি…

46 minutes ago

দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি

আইনগত প্রক্রিয়া শেষে আইসা সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ…

1 hour ago

খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী?

ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…

1 hour ago

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…

2 hours ago

This website uses cookies.