Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মোহাম্মদপুরে সাংবাদিকের ওপর সশস্ত্র ছিনতাই, মোবাইল-নগদ অর্থসহ জরুরি কাগজপত্র লুট

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

ঢাকা মহানগরের মোহাম্মদপুর এলাকার বসিলা বাসস্ট্যান্ডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা-এর স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সশস্ত্র দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালায় বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, সকাল ৭টায় অফিসে যাওয়ার উদ্দেশে তিনি বসিলার বাসা থেকে বের হন। ৪০ ফিট সড়কের বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় পেছন থেকে হঠাৎ দুইজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে। চোখের পলকে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। শুধু তাই নয়, ছিনতাইয়ের সময় হামলাকারীরা তাকে শারীরিকভাবেও আঘাত করে।

আহত অবস্থায় নূরে আলম সিদ্দিকী সরাসরি মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করছেন থানার এসআই আক্কেল আলী।

এ বিষয়ে এসআই আক্কেল আলী বলেন, “আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকের ওপর এমন সশস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মীরা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Md Omor Sunny

Recent Posts

রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড়

দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…

6 minutes ago

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

11 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

26 minutes ago

দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো

দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…

41 minutes ago

কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…

1 hour ago

চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…

1 hour ago

This website uses cookies.