যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বাস্থ্য ও খেলাধুলায় বিজ্ঞানভিত্তিক সাফল্য অর্জন বিষয়ে ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, গবেষণার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।ভার্চুয়ালি যুক্ত হন প্রধান বক্তা ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অলক কুমার ব্যানার্জি। তিনি বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির উপর আলোকপাত করেন।দিনব্যাপী অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন, টেকনিক্যাল সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশ নেন ড্যাফোডিল, ইসলামী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম।কনফারেন্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.