লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার ১টি গাড়ি জব্দ করেছে পুলিশ: চালক ও সহযোগী আটক
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৬ জুন ) সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িচালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আব্দুল আজিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। গাড়িটি ঢাকায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের বাসায় ঈদের খাবার পৌঁছে দিতে যাচ্ছিল বলে জানা যায়।
আজ সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িচালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আব্দুল আজিজ।
গাড়িটি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা সেটিকে ধাওয়া করেন। পরে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল পেট্রলপাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটি আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানে চলতি বছরের প্রথম আট মাসে ৮৩০ কোটি ৪৮…
সংসদে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদের পর এবার রাজপথে আন্দোলন জোরদার করার প্রস্তুতি নিচ্ছে…
মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় রাজস্ব সম্মেলন-২০২৬ এ অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী…
ভারতের বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে প্রার্থনা করতে গিয়ে পদপিষ্ট হয়ে সাতজন নিহত হয়েছেন।…
দিনাজপুর-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় শিপা মনি (১১) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার…
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘এসেট’ প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠেছে।…
This website uses cookies.