ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি মন্দিরে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনেরও বেশি মানুষ। হিন্দু ক্যালেন্ডারের পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, ১৭ আগস্ট সকালে লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে প্রার্থনা করতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, সকাল সাড়ে ৬টার দিকে মন্দির চত্বরের বাইরে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে সেখানে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে মানুষ হুড়োহুড়ি করে পালাতে শুরু করলে অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে যায় এবং অনেকে একে অপরের ওপর পড়ে পদদলিত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গের তারাপীঠের একটি চারতলা হোটেলে ভোরে আগুন লাগার ঘটনায় সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। হোটেলটিতে অবস্থানরত অধিকাংশ অতিথিই ছিলেন তীর্থযাত্রী, যারা সে সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। বৈদ্যুতিক ত্রুটির কারণে রিসেপশন এলাকার কাছাকাছি আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভারতে ধর্মীয় উৎসবগুলোতে নিয়মিত বিপুল জনসমাগম ঘটে, যেখানে অনেক সময় পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দেখা যায়। অতীতেও দেশটির বিভিন্ন ধর্মীয় আয়োজনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।
শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে নিয়ে আলোচনার জেরে ইংরেজি বিভাগ থেকে কোর্স সরানোর প্রতিক্রিয়ায় ভিডিও…
একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচন গ্রহণ করে গণভোট প্রত্যাখ্যান করা গ্রহণযোগ্য…
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ…
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে…
নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নির্দেশনায় রাজ্যগুলোতে শুরু হয় কঠোর নজরদারি ও…
বাংলাদেশ আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না; বরং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিনিয়োগ ও…
This website uses cookies.