রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৫ জুন) রবিবার দুপুর ১২টার রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে রংপুরে কাভার্ড ভ্যানের চাপায় ফরহাদ আলম নামে ১ জন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পলাতক থাকলেও কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহত ফরহাদ আলম রংপুর নগরীর লালকুঠির মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে প্রথমে অটোর ধাক্কায় মোটরসাইকেল চালক আকিজ কোম্পানির কাভার্ড ভ্যানের পিছনের চাকায় পরে যায়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালকের ওপর দিয়ে কাভার্ড ভ্যানের পেছনের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল চালক।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনার পরপরই আকিজ কোম্পানির কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.