ষ্ট্যাপ রিপোটার মো: আবদুল আজীম,
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আদিলপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী কামাল মেম্বার ও রিয়াজের নেতৃত্বে হামলায় জামায়াতের কর্মী মাওলানা কাউসার (৫৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পরিবারের আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের মুমিনুল্লাহ মাস্টারের বাড়িতে (৫ ই জুন) বৃ্হস্পতিবার সকাল ১১ টায় এই হামলার ঘটনা ঘটে এবং একই দিন রাত ৮ টার দিকে মাওলানা মোঃ কাউসার নিহত হয় বলে তার পারিবারিক সূত্র দাবি করে।এছাড়া ঘটনার জন্য একই এলাকার চিহ্নিত আসামী কামাল মেম্বার ও রিয়াজ গংদের দায়ী করে। ঘটনায় মঞ্জু, আরজুসহ ৩ জন গুরুতর আহত হয়। ঘটনার জন্য জেলা বিএনপির একটি সূত্রমতে, নিহত জামায়াত কর্মীর স্ট্রোকজনিত মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদককে জানান।
জামায়াতের জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ঘটনার জন্য চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২