Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বাসযাত্রী স্বপন জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আরপি পরিবহন নামের একটি বাসের সঙ্গে রাজশাহী সোনামসজিদ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, চালকের সহযোগী ও বাসযাত্রীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলেন আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম।

এছাড়াও ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পান্নাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আসাদুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে ভর্তি করে। পরে যান চলাচলের জন্য রাস্তা স্বাভাবিক করা হয়।প্রসঙ্গত, এর আগে গত ৩০ ও ৩১ মে কালুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

Md Omor Sunny

Recent Posts

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সাগরে আছড়ে পড়েছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার।…

9 minutes ago

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী

সরকার গঠনের পর গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য…

11 minutes ago

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫,০১৯.৯১ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। দেশের ২৯টি…

23 minutes ago

তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দুগাছি ও মোকামিয়াকান্দা গ্রামে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দুই মাস ধরে…

54 minutes ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮…

1 hour ago

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব

বিশ্বজুড়ে হজযাত্রীদের সেবার মান উন্নত ও গতিশীল করতে ২০২৭ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু…

1 hour ago

This website uses cookies.