Header Premium (728×90)

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ আগস্ট থেকে এই নতুন মূল্য কার্যকর করেছে। সোমবার (১৭ আগস্ট) দেশের জুয়েলারি দোকানগুলোতে এই বর্ধিত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে।

বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তন (এক্সচেঞ্জ) ও পুনরায় ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মগুলোই বহাল থাকবে।

এর আগে, গত ১৪ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

চলতি ২০২৬ সালে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫২ বার, কমানো হয়েছে ৫১ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

প্রাচীন মিশরীয় চিকিৎসা ও মস্তিষ্কের আঘাতের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ

প্রাচীন মিশরীয় চিকিৎসা সাহিত্যে হৃৎপিণ্ডকে প্রধান অঙ্গ মনে করা হলেও, মাথায় আঘাতের সাথে শারীরিক প্রতিক্রিয়ার…

23 minutes ago

কোটালীপাড়ায় পোস্টার লাগানোর সময় ধারালো ছুরিসহ যুবক আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারবিরোধী পোস্টার টাঙানোর সময় একটি ধারালো ছুরিসহ লিটন মন্ডল নামে এক যুবককে আটক…

36 minutes ago

নিকাব নিয়ে শ্রেণিকক্ষে কোনো নির্দেশ দিইনি, ভিডিও বার্তায় দাবি শিক্ষকের

শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে নিয়ে আলোচনার জেরে ইংরেজি বিভাগ থেকে কোর্স সরানোর প্রতিক্রিয়ায় ভিডিও…

42 minutes ago

গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক

একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচন গ্রহণ করে গণভোট প্রত্যাখ্যান করা গ্রহণযোগ্য…

1 hour ago

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের চিন্তা সরকারের

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ…

1 hour ago

দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল হওয়ার পথে বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে…

1 hour ago

This website uses cookies.