Header Premium (728×90)

Categories: সারাদেশ

কোটালীপাড়ায় পোস্টার লাগানোর সময় ধারালো ছুরিসহ যুবক আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা সংবলিত পোস্টার লাগানোর সময় লিটন মন্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকের সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেন সংশ্লিষ্টরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম এলাকার বাসিন্দা নির্মল মন্ডলের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, একাডেমি প্রাঙ্গণে পোস্টার লাগানোর সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী লিটন মন্ডলকে দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ধারালো ছুরিসহ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকদের জন্য প্ল্যান মেডি ট্রিপের বিশেষ সুবিধা

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের লক্ষ্যে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সাথে…

16 minutes ago

বিক্ষোভকারীদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

ভারতে আটক বিক্ষোভকারীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে ফের অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু…

35 minutes ago

দিল্লিতে সিজেপি প্রধান দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই ককরোচ…

36 minutes ago

প্রাচীন মিশরীয় চিকিৎসা ও মস্তিষ্কের আঘাতের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ

প্রাচীন মিশরীয় চিকিৎসা সাহিত্যে হৃৎপিণ্ডকে প্রধান অঙ্গ মনে করা হলেও, মাথায় আঘাতের সাথে শারীরিক প্রতিক্রিয়ার…

59 minutes ago

নিকাব নিয়ে শ্রেণিকক্ষে কোনো নির্দেশ দিইনি, ভিডিও বার্তায় দাবি শিক্ষকের

শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে নিয়ে আলোচনার জেরে ইংরেজি বিভাগ থেকে কোর্স সরানোর প্রতিক্রিয়ায় ভিডিও…

1 hour ago

গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক

একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচন গ্রহণ করে গণভোট প্রত্যাখ্যান করা গ্রহণযোগ্য…

2 hours ago

This website uses cookies.