Header Premium (728×90)

জেলা/স্থানীয়

দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাচীণ দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিক ও সংগঠক সম্মাননা পেলেন সরকার মাজহারুল মান্নান

স্টাফ রিপোর্টার রংপুর।

(২৭ মে) মঙ্গলবার রাতে রংপুর টাউন হলে দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিকসাংবাদিক সংগঠক হিসেবে সম্মাননা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান

উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক তুলে দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ শওকাত আলী।

এ সময় আইন, শিক্ষা, কৃষি বিষয়ে অবদানের জন্য সম্মাননা ছাড়াও পত্রিকাটির বিভিন্ন সেকশনে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সরকার মাজহারুল মান্নান রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সাধারণ সম্পাদক।

দাবানল সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনুর সভাপতিত্বে  ভিসি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক সহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন নামে সাপ্তাহিকের যাত্রা শুরু করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল। পরবর্তীতে  মহাকাল হয়ে সেটি দৈনিক দাবানল হিসেবে উত্তরাঞ্চলের প্রাচীনতম পত্রিকা হিসেবে আলো ছড়াচ্ছে। ২৪-এর জুলাই বিপ্লবেও পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করেন।

Md Omor Sunny

Recent Posts

১৫ আগস্ট: ইতিহাসের প্রেক্ষাপট ও বর্তমান রাষ্ট্রীয় অবস্থান

১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং বর্তমান সময়ে রাষ্ট্রীয় কর্মসূচিতে আসা পরিবর্তনগুলো নিয়ে…

2 minutes ago

ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।…

4 minutes ago

ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ওয়াশিংটনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে সমস্যায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যোগ্য ও প্রভাবশালী প্রার্থী…

16 minutes ago

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক…

29 minutes ago

লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর একযোগে সামরিক হামলা

শনিবার একযোগে লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের হুলা, টাইর ও…

43 minutes ago

ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন লালনের আহ্বান ভারতীয় হাইকমিশনারের

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ও দিল্লির মধ্যকার অটুট ও ব্যতিক্রমী বন্ধুত্বের…

56 minutes ago

This website uses cookies.