বালিয়াকান্দিতে স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনকে সম্পৃক্তকরণ জরুরী শীর্ষক কর্মশালা
জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠননকে সম্পৃক্তকরণ জরুরী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৭মে)
মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের সহযোগিতায় ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে অনুষ্ঠিত হয়।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের প্রভাষক সুজয় কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শশধর ঘোষ, মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক জঙ্গল শাখার ম্যানেজার নিবারণ কুমার ঘোষ,
মোঃ মুরাদ আলী সেখ
জঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ লস্কর প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকাররম হোসেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রয়নে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে বলেন। যার যার স্থান থেকে জঙ্গল ইউনিয়নের তামাক চাষ হ্রাসে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করার আহবান জানান।
সংবাদ সংগ্রহে,
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
তারিখ ঃ ২৭/৫/২০২৫ ইং।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.