Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জলঢাকায় জামায়াতের কর্মীদের নিয়ে ২ দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামীর ১৩৫ জন বাছাইকৃত কর্মীদের নিয়ে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার ২২ ও ২৩ মে’২৫ইং তারিখ জলঢাকা সরকারী হাই স্কুলের হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে দুই দিন ব্যাপী উপজেলার বাছাইকৃত ১৩৫ জন কর্মীদের নিয়ে আয়োজিত
এই শিক্ষা শিবিরের আলোচনা সভা উপজেলা আমীর মোখলেছুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতের উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অসংখ্য কর্মীর মধ্য থেকে সর্বোচ্চ মানের কিছু কর্মী বাছাই করা হয়েছে,এই বাছাইকৃত কর্মীদের কোন ঋণ থাকা যাবে না, স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে এবং উচ্চমানের নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তিনি আরো বলেন সূরা তাওবার ২৪ নং আয়াতের আলোচনার আলোকে সবকিছুর চেয়ে ইসলামী আন্দোলনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জামায়াতের নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম,সহকারি সেক্রেটারী অধ্যাপক আনারুল ইসলাম ও সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল কাদিম,জেলা শুরা সদস্য ও জলঢাকা আসনের জামাযাত মনোনীত সাংসদ পদপ্রার্থী
মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।জলঢাকা উপজেলা জামায়াতের
নায়েবে আমীর কামারুজ্জামান,সহ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্যবৃন্দ।

Md Omor Sunny

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

17 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

18 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

23 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

23 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

23 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

23 hours ago

This website uses cookies.