Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শাজাহানপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পোশাক বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে আমরুল রাধানগর স্বপ্নপূরণ স্কুলে শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আমরুল রাধানগর স্বপ্নপূরণ স্কুলে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী,উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন,বিশিষ্ট ঠিকাদার মোশাররফ হোসেন,আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমাকন মামুন,জাসাস এর সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা,বিএনপি নেতা মশিউর রহমান রকি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে স্বপ্নপূরণ স্কুলে পরিচালক মিজানুর রহমান ব্যবস্থাপনায় উপজেলার চোপিনগর জয়ন্তীবাড়ি স্বপ্নপূরণ স্কুল শাখা পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। পরিদর্শন সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য উপদেশ মূলক আলোচনা করেন।

উল্লেখ্য- স্বপ্নপূরণ স্কুল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়া শহরসহ প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এই ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানটি।

Md Omor Sunny

Recent Posts

শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা…

15 minutes ago

বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে? মাঠের চিত্র নিয়ে বাড়ছে প্রশ্ন

সরকার গঠনের ছয় মাসের মাথায় মাঠের রাজনীতির একটি অংশ ক্ষমতার কেন্দ্রবিন্দু ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে,…

18 minutes ago

তারেক রহমানের দ্রুত ভারত সফর প্রয়োজন: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত ভারত সফর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

23 minutes ago

প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারের…

30 minutes ago

রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় নিজের আট বছর বয়সী সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদের…

54 minutes ago

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর

দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে…

55 minutes ago

This website uses cookies.