জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট জেল কর্তৃপক্ষকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ প্রদান করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করার সময় 'রাজাকার' শব্দটি ব্যবহার করেছিলেন, যা শিক্ষার্থীদের কাছে অবমাননাকর ছিল। প্রসিকিউশনের দাবি, এই মন্তব্যের প্রেক্ষিতেই ওই রাতেই বিক্ষোভ শুরু হয়েছিল।
অভিযোগে আরও বলা হয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত এই তিন সাংবাদিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি 'কাউন্টার-ন্যারেটিভ' বা পাল্টা বয়ান তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা চ্যানেলটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
উল্লেখ্য যে, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা অপর একটি মানবতাবিরোধী অপরাধের মামলারও মুখোমুখি হচ্ছেন।
ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত ‘এসআইআর’ প্রক্রিয়ার জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে…
‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম’ মন্তব্য করে আলোচনায় আসা হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব…
সৌদি আরব থেকে পাঠানো প্রায় ৩০ কেজি ওজনের একটি পার্সেল ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরে এসে সাড়ে…
নেপাল ভ্রমণের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়েছিলেন তিন নারী। তাদের অভিযোগ,…
প্রযুক্তির ভিড়ে ও পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে শিশুদের স্বাভাবিক শৈশব। শিশুর অধিকার রক্ষা, সুস্থ ও…
বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের…
This website uses cookies.