Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন

দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ছয় মাসের কার্যক্রমের ওপর আলোকপাত করে তিনি বলেন, সরকারের প্রতিটি কাজে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে। তিনি দাবি করেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে এবং প্রধানমন্ত্রী যেখানেই গিয়েছেন, সেখানেই জনগণের ঢল নেমেছে। সরকারের দায়িত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অর্থনৈতিক সংস্কার ও নতুন পে-স্কেল প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার গঠনের পর থেকেই সিন্ডিকেট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার দীর্ঘ সময় তা স্থিতিশীল রেখে সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছে। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিক অসন্তোষ এড়াতে সরকার মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় সাধন করেছে, যাতে কর্মীরা যথাসময়ে বেতন ও বোনাস বুঝে পান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যাতে প্রতিটি শ্রমিক তাদের বেতন ও বোনাস বকেয়া বুঝে পান।’এদিন দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সভা শুরু হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…

9 minutes ago

শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…

18 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে…

19 minutes ago

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি

বগুড়ায় স্কুলে শাসনের জের ধরে শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সপ্তম…

30 minutes ago

এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে জেলা…

38 minutes ago

শাওমি থেকে আইফোন, গ্রে মার্কেটে সয়লাব দেশের স্মার্টফোন বাজার

বাংলাদেশে অনানুষ্ঠানিক আমদানির মাধ্যমে আসা স্মার্টফোনের বাজার বা গ্রে মার্কেট ক্রমেই বড় হচ্ছে। শাওমি, আইফোন,…

41 minutes ago

This website uses cookies.