ভারতের পাঞ্জাব ও কাশ্মীরে একাধিক বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
ভারতের পাঞ্জাব রাজ্যের বিভিন্ন এলাকায় এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাঠানকোট থেকে বিবিসির প্রতিনিধি জুগল পুরোহিত জানিয়েছেন, তিনি এবং তার সহকর্মী ক্যামেরাম্যান অন্তরীক্ষ জৈন একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে আলো ঝলকানি দেখেছেন। তিনি জানান, “ভারতীয় সেনাবাহিনী বলছে এটি একটি ড্রোন হামলা। ড্রোনগুলো ধ্বংসের চেষ্টা চলছে এবং সারা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি রয়েছে।”
অন্যদিকে, পাঞ্জাবের অমৃতসর থেকে বিবিসির রবিন সিং জানাচ্ছেন, “বিস্ফোরণের শব্দ একটার পর একটা শোনা যাচ্ছে। ড্রোন উড়তে দেখা যাচ্ছে এবং বিমানঘাঁটির আশেপাশে গুলির শব্দও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই।”
কাশ্মীরের শ্রীনগর থেকে সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীর জানাচ্ছেন, “শ্রীনগর ও অবন্তীপুরায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।”
পুঞ্চ অঞ্চল থেকে রাঘবেন্দ্র রাও জানিয়েছেন, “গতকাল ও আজ সেখানে গুলির লড়াই হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।”
জম্মুতে বিবিসির দিব্যা আরিয়া জানিয়েছেন, “স্থানীয়রা বলছেন, রাতের বেলায় বিস্ফোরণ ঘটেছে। এলাকা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর পরিবেশ একেবারে পালটে গেছে।” বিবিসি বাংলা সূত্রে এমনটি জানা গেছে।
দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…
নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…
দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…
অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…
This website uses cookies.