Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী :

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন আহত হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টু লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার শিশু কন্যা ফাতেমা আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরো দুই জন আহত হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
অপরদিকে, নিহত জমিলার বাবা ও বড় বোন জানান, আমার মেয়েকে মেয়ের জামাই পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। হাসপাতালে দেরিতে আসায় নিহত মেয়ে ও নাতনীকে দেখতে না পেয়ে হাইওয়ে পুলিশতে মারতে আসে নিহতের বাবা কারন নিহতের বাবা হাসপাতালে আসার আগেই তাদের কে পোস্টমর্টেমে পাঠায় পুলিশ।

Md Omor Sunny

Recent Posts

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিষয়ে বার কাউন্সিলের পরবর্তী…

18 minutes ago

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে…

25 minutes ago

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের…

46 minutes ago

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…

1 hour ago

মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা

নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…

1 hour ago

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…

2 hours ago

This website uses cookies.